ঢাকাMonday , 15 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দক্ষিণ কামালনগরে রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 15 April 2019, 22:08

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ কামালনগরে সিসি ঢালাইয়ের রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে নির্মাণ সামগ্রী ঢেলে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে দক্ষিণ কামালনগরের আব্দুর রাজ্জাকের বাড়ির সামনের পাকা রাস্তার মুখ হতে প্রফেসর আব্দুর রহমানের বাড়ির মুখ পর্যন্ত ১৫০ মিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার ০৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, ঠিকাদার আক্তারুজ্জামান পান্না, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ ইউছুফ সুলতান মিলন, ইমাম মনিরুল ইসলাম ও পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মীর আজিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *