সাতক্ষীরায় একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন
ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে দর্শকনন্দিত টিভি একুশে টেলিভিশনের ১৯ বছর পূর্তি ও ২০ বছরে পদার্পণ উৎসব।
রোববার সকালে বর্ণাঢ্য র্যালি শেষে শুরু হয় এ অনুষ্ঠান। সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অগণিত শুভাকাক্সক্ষীর ভীড়ে জমে ওঠে বর্ষপূর্তির এ অনুষ্ঠান। এতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন সাতক্ষীরার সর্বস্তরের সাংবাদিক, তাদের পরিবার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তারা ফুল দিয়ে একুশে টিভির জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Leave a Reply