ঢাকাMonday , 15 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে জেলায় নানা কর্মসূচি গ্রহণ

admin ঢাকা
আপডেট: 15 April 2019, 21:58

ডেস্ক রিপোর্ট: জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ (১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল) উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে পরিষ্কার পচ্ছিন্নতা অভিযান, বর্তমান সরকারের স্বাস্থ্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সকল হাসপাতালে বহির্বিভাগে বিশেষ চিকিৎসা সেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি, স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা সভা প্রভৃতি।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম এসব তথ্য জানান।
এতে আরও জানানো হয়, ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন করা হবে। ১৬ এপ্রিল সকাল ১০টায় দেশব্যাপী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির বড় পর্দায় দেখানো হবে। তৃণমূল পর্যায়ে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্য সেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাতক্ষীরায় ৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সাইফুল্লাহ আল কাফি, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *