দেবহাটার ইউএনও, ওসি ও প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেবহাটা থানার ওসির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নব কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নেতৃবৃন্দ তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ও থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক মো. লোকমান কবির, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ প্রমুখ।
এদিকে, দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নব কমিটির নেতৃবৃন্দ। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এসে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক মো. লোকমান কবির, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, রশিদুল আলম রশিদ, যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্য নির্বাহী সদস্য এম.এ মামুন, আব্দুল আলিম মিঠু, মোসলেম আলী প্রমুখ।

Leave a Reply