কবিতা: হারানো বৈশাখ
কত বৈশাখ আসবে জীবনে,
কত বৈশাখ ফুল ফুটবে ভূবনে,
কত পাখি গাইবে গান,
বৃক্ষের শাখায় শাখায়,
কত জীবন শেষ হবে,
মরণের পাখায়,
কত ফুল ঝরিবে মুকুলে,
কত বাতাস বহিবে ক্ষণতরে,
কত বৈশাখী ঝড় আসবে নির্দিষ্ট সময়ে,
কত বরণী বরণ মালা রাখিবে গাঁথিয়া,
কত বরণ মালা ছিড়ে যাবে,
বরণীর হাত হতে,
কত নদী হারাবে গতি,
কত পথিক হারাবে পথ,
কত ঘন-বন হবে উজাড়,
কত ছায়া পথ হবে রৌদ্রময়।

Leave a Reply