আশাশুনিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলা অমিমাংসিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের সোদকোনা ফুটবল একাদশ ও বলাবাড়িয়া সবুজ সংঘ ফুটবল একাদশের মধ্যকার ৩য় খেলাটি অমিমাংসিতভাবে শেষ হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আশাশুনি পূর্বপাড়া যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত ম্যাচটি গোল শূন্য ড্র হয়। এরপর টাইব্রেকারে উভয় দল পর্যায়ক্রমে ১১টি করে কিক নিলে সেখানেও খেলা ৭-৭ গোলে অমিমাংসিত থাকে। পরে সময় স্বল্পতা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে খেলাটি অমিমাংসিতভাবেই শেষ হয়। পরে উভয় দলের টিম ম্যানেজার, খেলার পরিচালক ও কমিটির সামগ্রিক আলোচনার মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হবে। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আসাদুল হক। সহযোগী ছিলেন আনিছুর রহমান ও ইমরান হোসেন। ধারাভাষ্যে ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান ও সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ। আজ ৪র্থ খেলায় চালতেতলা ফুটবল একাদশ ও আশাশুনি এসটি স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে।

Leave a Reply