ঢাকাSaturday , 13 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে নুসরাতের ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 13 April 2019, 22:47

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নুসরাত জাহান রাফি’র ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় মন্ডল, সহ-সভাপতি আব্দুল আলিম, সহ সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মামুন, আজিজুল হক, এমডি আক্তার প্রমুখ।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা নুসরাতের হত্যাকারীদের দ্রুত আইনে বিচার করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ, বারসিক এর প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়াদ্দার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, যুবলীগ নেতা আহসান, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক ও সিডিও ইয়ুথ টিমের কাশিমাড়ী ইউনিটের সভাপতি হুমায়ুন কবীর হিমু, শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংবাদিক জিল্ল¬ুর রহমান, শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের সদস্যবৃন্দ, প্রমিজের সত্ত্বাধিকারী মিঠু, শ্যামনগর মাইক্রো ও প্রাইভেট চালক সমিতির নেতৃবৃন্দ, শ্যামনগর মটরসাইকেল চালক সমিতির নেতৃবৃন্দ, সাতক্ষীরায় জেলা, ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী (দাজ্য পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের শ্যামনগর সাব কমিটির সাধারণ সম্পাদক আসাফুর রহমান সাজুসহ সর্বস্তরের জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *