ঢাকাSaturday , 13 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নববর্ষ বরণে জেলা প্রশাসনের কর্মসূচি

admin ঢাকা
আপডেট: 13 April 2019, 22:45

বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষ্যে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসন গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে ঘুড়ি উড়ানো উৎসব, রোববার সূর্যোদয়ের সাথে সাথে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে রবীন্দ্র সংগীত ও কবিতা আবৃত্তি। সকাল পৌনে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা, সকাল সাড়ে ৭টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলা উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং বেলা ১১টায় পৌরসভা দীঘিতে হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুরে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবারে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার প্রদান করা হবে। বিকাল ৩টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে লাঠিখেলা ও মোরগ লড়াই, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে।
এছাড়া সোমবার বিকাল ৩টা হতে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে হা-ডু-ডু, সাপ খেলা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *