ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের এমপি রবির পক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা)’র সভাপতিত্বে এই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ভৈরব, ইউপি সদস্য আনিছুজ্জামান আনিছ, বিপ্লব কুমার, তপন কুমার প্রমুখ।
এ সময় ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা, পশ্চিম সুকদেবপুর, দৌলতপুর, বয়ারবাতান, আছানডাঙ্গা, বাকডাঙ্গা, তেতুলতলা ও সুপারিঘাটা গ্রামের ক্ষতিগ্রস্ত ৭৫০টি পরিবারের মাঝে শুকনা খাবার, ৫ কেজি করে চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার সোয়াবিন তেল, চিড়া, মুড়ি, টোস্ট, মোমবাতি ও ম্যাচ বিতরণ করা হয়।
এছাড়াও বসতবাড়ি মেরামত করতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউ টিন ও নগদ অর্থ প্রদান করা হবে।
