কালিগঞ্জ প্রতিনিধি: জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতির কালিগঞ্জ আঞ্চলিক কর্মকর্তা নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বেলা ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৫৭টি ভোটের মধ্যে মোহাম্মদ আজিজ আহমেদ পুটু ১৬টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স. ম আব্দুল মাজেদ পান ১৪ ভোট। এছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাস্টার শফিকুল ইসলাম ১০ ভোট, আব্দুল বারী ১০ ভোট ও শেখ সরোয়ার হোসেন পান ৩ ভোট। তবে ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, সহ-সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
