ঢাকাSaturday , 13 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নববর্ষ বরণে ঘুড়ি উৎসব

admin ঢাকা
আপডেট: 13 April 2019, 22:33

ডেস্ক রিপোর্ট: বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষ্যে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা এই উৎসবের আয়োজন করে। বিকাল ৩টায় পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক এমএম মাহমুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কাজী কামরুজ্জামান, মাহবুবুর রহমান মুকুল প্রমুখ।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে মাহির শাহারিয়ার, ২য় স্থান অধিকার করেছেন পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম রুবেল এবং ৩য় স্থান অধিকার করেছে নবজীবন স্কুলের ছাত্র হোসেন। উৎসবে ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *