ঢাকাSaturday , 13 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

admin
April 13, 2019 10:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৭ লক্ষ ২৫ হাজার ৫শত টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, বাই সাইকেল, চাপাতা ও তালমিসরি জব্দ করেছে।
শনিবার (১৩ এপ্রিল) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় পদ্মশাখরা বিওপি’র সদস্যরা দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন আসামিসহ ৫৫ হাজার টাকা মূল্যের ৫৫ জোড়া ভারতীয় ফুটবল খেলার বুট, বিকাল ৪টায় একই এলাকা থেকে ৩ হাজার ৩শত টাকা মূল্যের ১১টি ভারতীয় হরলিক্স জব্দ করে। এ সময় আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর থানার পদ্মশাখরা গ্রামের মৃত আদর মৃধার দুই ছেলে ইব্রাহিম (৪৭) ও তাজ উদ্দিন (৩৫)। একই দিন বিকাল ৪টায় ভোমরা বিওপি’র সদস্যরা পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬৩ হাজার ২ শত টাকা মূল্যের ১৫৮ জোড়া ভারতীয় সেন্ডেল, কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল এবং শনিবার সকাল সাড়ে ৮টায় একই বিওপি’র সদস্যরা গাড়াখালী এলাকা থেকে ৩ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করে।
শুক্রবার রাত ১০টায় বাকাল চেক পোস্টের সদস্যরা একটি যাত্রীবাহী লেগুনা চেক করে ৭০ হাজার টাকা মূল্যের ২৮টি ভারতীয় শাড়ি এবং ৮০ হাজার টাকা মূল্যের ১৬০ জোড়া ভারতীয় সেন্ডেল জব্দ করে।
শনিবার ভোর ৫টায় ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা হরিয়ানী মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ হাজার টাকা মূল্যের ১৬টি ভারতীয় শাড়ি জব্দ করে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় তলুইগাছা বিওপি’র সদস্যরা স্লুইস গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার টাকা মূল্যের ৭০ কেজি ভারতীয় বিট লবণ জব্দ করে। একই দিন সকাল ৮টায় মাদরা বিওপি’র সদস্যরা চান্দা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ হাজার টাকা মূল্যের ১৫০ কেজি ভারতীয় চা পাতা এবং সকাল ১১ টায় একই বিওপি’র সদস্যরা রামকৃষ্ণপুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ হাজার টাকা মূল্যের ৮০ জোড়া ভারতীয় সেন্ডেল জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।