ঢাকাSaturday , 13 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে বাজেট প্রণয়নে ওয়ার্ড সভা

admin ঢাকা
আপডেট: 13 April 2019, 22:27

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ২০১৯-২০ অর্থবছরের উন্নয়ন বাজেট প্রণয়ন ও জলবায়ু সহনশীল ইউনিয়ন গঠনের লক্ষ্যে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের পাকড়াতলী হরি মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ডের ইউপি সদস্য জি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুুড়িগোয়ালিনী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। এ সময়ে আরও উপস্থিত ছিলেন মাহতাপ সরদার, সাইফুদ্দীন লস্কার, এনামুল হক, ফজলুল হক, রনজিৎ কুমার, উৎপল কুমার, ব্রজেন কুমার, হাফিজুর রহমান প্রমুখ।
সভায় আগামী অর্থবছরে ২নং ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে সমস্যাগুলো চিহ্নিত করা, তা সমাধানের লক্ষ্যে কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে সেসব বিষয়ে উপস্থিত ওয়ার্ডবাসীর কাছ থেকে মতামত গ্রহণ করা হয়। সভাটি পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ইউপি সচিব মো. রিয়াজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *