ঢাকাSaturday , 13 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুরে সাপের কামড়ে পাঁচ সন্তানের জননীর মৃত্যু

admin
April 13, 2019 1:30 pm
Link Copied!

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: বিষধর সাপের কামড়ে আনজুয়ারা খাতুন (৫১) নামে পাঁচ সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকালে সদর উপজেলার ব্র‏হ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আনজুয়ারা খাতুন উমরাপাড়া গ্রামের তরকারী ব্যবসায়ী আব্দুল মাজেদ ঢালীর স্ত্রী।

গ্রামবাসী জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গরুকে খাওয়ানোর জন্য বাড়ির আঙিনার বিচালি গাদা থেকে বিচালি আনতে গেলে একটি বিষধর সাপ তার ডান হাতের একটি আঙ্গুলে কামড় দেয়। প্রথমদিকে সামান্য জ্বালা-যন্ত্রণা হলেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে শরীরে প্রতিক্রিয়া দেখা দিলে স্থানীয় কবিরাজ ডেকে ঝাড়-ফুঁক করান। একপর্যায়ে অবস্থার আরো অবনতি হলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ব্র‏হ্মরাজপুর ইউপি’র ৬নং ওয়ার্ডের মেম্বার রজাউল করিম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।