সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের সাবেক বিজ্ঞান শিক্ষক আব্দুল হামিদ আর নেই। শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৫ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো. আব্দুল হামিদ ১৯৬৮ সালে সাতক্ষীরা বালক বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক করে গেড়ে তোলা এবং বিজ্ঞান মেলার আয়োজনের মধ্য দিয়ে তিনি সকলের প্রিয় শিক্ষক হয়ে ওঠেন। তিনি ১৯৯৮ সালে অবসরের পর তিনি তাঁর গ্রামের বাড়ি ঝাউডাঙ্গাতে বসবাস করছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
