ঢাকাFriday , 12 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টে কামালনগর চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 12 April 2019, 22:14

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টে কামালনগর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে কামালনগর ক্রিকেট একাদশ ও কুলিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যকার ফাইনাল ম্যাচে কামালনগর ক্রিকেট একাদশ জয় অর্জন করে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অজয় দাশ, ফিংড়ী যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *