ঢাকাFriday , 12 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আহলে হাদীছ যুব সংঘ বাটরা এলাকা কমিটি পুনঃগঠন

admin
April 12, 2019 9:55 pm
Link Copied!

আহলে হাদীছ যুব সংঘ বাটরা এলাকা কমিটি পুনঃগঠন করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বাটরা মারকায আহলে হাদীছ জামে মসজিদে মাওলানা খয়রুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুজাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মাওলানা আসাদুল্লাহ বিন মুসলিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল্লাহ, উপজেলা সহ-সভপতি মাও. অলিউর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মাহবুবুর রহমান, মাওলানা গোলাম রহমান, মাওলানা শহিদুল ইসলাম, জবেদ আলী, আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বাটরা এলাকার যুব সংঘের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে হাবিবুর রহমানকে সভাপতি ও জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, অর্থ সম্পাদক আব্দুল আলিম, প্রচার সম্পাদক আসাদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক লিটন হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।