ঢাকাFriday , 12 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আলোচনা

admin
April 12, 2019 9:51 pm
Link Copied!

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরের কথামৃত ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রভাষক অমিত হালদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা স্নিগ্ধা নাথ, কল্যাণী রায়, সহ-সভাপতি শ্যামল রাহা, গৌরঙ্গ সরকার, কোষাধ্যক্ষ রায় দুলাল চন্দ্র, প্রচার সম্পাদক মলয় দাস, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক প্রনব কান্তি বাড়ৈ প্রমুখ।
সভায় স্বামী বিবেকানন্দের জীবনীর উপর পাক্ষিক পাঠচক্র, স্বামী বিবেকানন্দ দাতব্য চিকিৎসালয় এর কার্যক্রম বাস্তবায়ন, ২৬ এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কমিটির প্রোগ্রামে যোগদান, সদস্য সংগ্রহ ও সংগঠনের প্রচার প্রসার সম্পর্কে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ। (প্রেস বিজ্ঞপ্তি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।