দেবহাটার কামটা পাঠবাড়ী বাসন্তী ও চড়ক পূজা উদযাপন
এমএ মামুন, দেবহাটা: দেবহাটার কামটা পাঠবাড়ী সার্বজনীন মন্দির কমিটির আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা। বৃহস্পতিবার শ্রীশ্রী বাসন্ত দেবীর কল্পারম্ভ এবং ষষ্ঠাবিহিত পূজা প্রশস্তা। মহাসপ্তমীতে শ্রীশ্রী বাসন্তী দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাম্যাদী কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। শনিবার মহাষ্টমীতে শ্রীশ্রী বাসন্ত দেবীর অষ্টমীবিহিত পূজা এবং কেবল অষ্টমীকল্পে পূজা প্রশস্তা। রবিবার বিজয়া দশমীতে শ্রীশ্রী বাসন্ত দেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। দেবীর গজে গমন। একই সাথে রবিবার শ্রীশ্রী চড়ক পূজা অনুষ্ঠিত হবে বলে।
দেবহাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল জানান, প্রতিবছর দেবহাটার বিভিন্ন স্থানে বাসন্তী পূজা উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় এবছরও দেবহাটার ৬টি স্থানে বাসন্তী পূজা উদযাপন করা হচ্ছে। পূজাকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রশাসন সর্বদা তৎপর আছে।

Leave a Reply