Sunday, 6 September 2026

দেবহাটায় রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

admin ঢাকা
আপডেট: 12 April 2019, 21:48

দেবহাটা প্রতিনিধি: মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দেবহাটা উপজেলা ছাত্রলীগ।
শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার ঈদগাহ বাজার শহিদ মিনার চত্বর হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জেএস আসাদুজ্জামান সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক আল হাসিব, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছান উল্লাহ কল্লোল, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ, সাধারণ সম্পাদক রফিক হোসেন, ছাত্রলীগ নেতা আবু রায়হান, রাজু আহম্মেদ, জাইদুল হোসেন, মুজিহিদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *