ঢাকাFriday , 12 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 12 April 2019, 21:03

তালা প্রতিনিধি: তালায় নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামি গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) গভীর রাতে উপজেলার ইসলামকাটী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ইসলামকাটী গ্রামের শেখ জাফর আলীর ছেলে মিরাজ আলী (৬৩), জিবারুল ইসলাম (৩৫), এসএম আপতাফ হোসেন (৩২), শেখ মিরাজ আলীর ছেলে রাজু আহম্মেদ (২৬)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী রাসেল জানান, জিআর ৯৮/১৮নং মামলায় কোর্ট অবমাননার দায়ে ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার সকালে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *