ঢাকাFriday , 12 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের জোকা দীঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 12 April 2019, 21:00

ও সাংস্কৃতিক অনুষ্ঠান নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের জোকা দিঘীরপাড় মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল ওহাবের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুল হক। এছাড়া উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা জামাল হোসেন, ইকবাল হোসেন, মিজানুর রহমান মিঠু, মাস্টার জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল, পরিচালনা পর্ষদের সদস্য আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্ম্মল কুমার পাল। পুরস্কার বিতরণী শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *