ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার ছয়ঘরিয়ায় বিশ্ব শান্তি কামনায় দুই দিনব্যাপী ৬ষ্ঠ শিব স্নান ও কালিপূজা শুরু হবে আজ।
ছয়ঘরিয়া জমিদার বাড়ি জোড়া শিব ও কালী মন্দিরে দুই দিনব্যাপী এই পূজার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন সকাল ৭টায় শিব স্নান ও পূজা, বিকাল ৫টায় ভাগবত আলোচনা ওু সন্ধ্যা ৭টায় সনাতন ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল ও জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
