ঢাকাThursday , 11 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 11 April 2019, 22:27

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় গলায় ওড়না পেঁচিয়ে মরিয়ম বেগম (২০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে পাটকেলঘাটা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মরিয়ম বেগম পাটকেলঘাটা পশ্চিমপাড়ার আলম গাজীর স্ত্রী।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে পাটকেলঘাটা পশ্চিমপাড়ার আলম গাজীর স্ত্রী মরিয়ম বেগম সকাল ১০টার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে দেয়। এ সময় পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হলে মরিয়মকে ডাকাডাকি করতে থাকলে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে দ্রুত তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকনাথ নার্সিং হোমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে মরিয়ম চার মাসের অন্তঃসত্ত্বা ছিলো।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপ্লব কান্তী মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-১০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *