আশাশুনি প্রতিনিধি: ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় ট্রাইব্রেকারে কামালকাটি ইউনাইটেড ক্লাবকে হারিয়ে আশাশুনি সদরের ১নং ওয়ার্ড বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল ৩টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আশাশুনি উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় পূর্বপাড়া যুবসংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে।
আশাশুনি সদরের ১নং ওয়ার্ড ও কামালকাটি ইউনাইটেড ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ১০ মিনিটে আশাশুনি ১ গোলে এগিয়ে যায়। ১৮ মিনিটে গোলটি পরিশোধ করে কামালকাটি ক্লাব। এরপর নির্ধারিত সময়ে আর কেউ গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আশাশুনি ১ নং ওয়ার্ড ৪-৩ গোলে কামালকাটি ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে। খেলায় ধারাভাষ্যে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। খেলা পরিচালনা করেন ক্রীড়াশিক্ষক আনিছুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
