বুধহাটায় ই-মিউটিশন বিষয়ক অবহিতকরণ সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভূমি অফিসের সেবা সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ই-মিউটিশন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান, উপ-সহকারী ভূমি কর্মকর্তা সুরাইয়া পারভিন, উপ সহকারী ভূমি কর্মকর্তা মোমিনুর রহমান প্রমুখ। সেবা সপ্তাহের বাকী দিনগুলো ভূমি অফিসের মাধ্যমে সেবা সংক্রান্ত সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে এসিল্যান্ড অফিস সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply