ঢাকাThursday , 11 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় সড়ক দুর্ঘটনায় পা হারানো নিপার চিকিৎসায় ব্যাংক একাউন্ট খোলা হয়েছে

admin ঢাকা
আপডেট: 11 April 2019, 20:56

এম ওসমান, বেনাপোল: যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় পা হারানো নিপা’র চিকিৎসায় তহবিল গঠনের উদ্দেশ্যে ব্যাংক একটি একাউন্ট খোলা হয়েছে। উপজেলার নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও নাভারন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোরাদ হোসেনের যৌথ নামে একাউন্টটি খোলা হয়েছে।
এদিকে, শার্শার নাভারনে সড়ক দুর্ঘটনায় এক পা হারানো নিপাকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়াতে সকলের কাছে আহবান করেছে নিপার পরিবারসহ শার্শার সকল শিক্ষার্থী ও শিক্ষকরা। সাহায্য পাঠানোর ঠিকানা একাউন্ট নং ৩০৭৯-০১০-০১৮৭২০ রুপালী ব্যাংক লিমিটেড, নাভারন বাজার শাখা, শার্শা-যশোর।
উল্লেখ্য, গত ২০মার্চ সকালে স্কুলে যাবার পথে নাভারন বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে একটি ডাবল কেবিনের কার নিপাকে পিসে দেয়। এসময় ঘটনাস্থলে নিপার ডান পায়ের হাটুর নিচ থেকে কেটে পড়ে। একই সঙ্গে নিপার বাম পায়ের দুই স্থানে ও ডান হাতের দুই স্থান ভেঙ্গে যায়। নিপা বর্তমানে যশোর ২৫০শয্যা হাসপালের ২নং সার্জারী বিভাগের ৩নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *