ঢাকাThursday , 11 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা প্রেসক্লাবে খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের পাল্টা সংবাদ সম্মেলন

admin
April 11, 2019 8:55 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: তালায় খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগ পাল্টা সংবাদ সম্মেলন করেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে তালা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. জামিরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩ এপ্রিল উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১২নং খলিলনগর ইউনিয়নের ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি দেওয়া হয়। কিন্তু ৮ এপ্রিল ইউনিয়নের কতিপয় পদ বঞ্চিত নামধারী ছাত্রলীগের ছেলেরা তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। যেটিতে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়। তারা সংবাদ সম্মেলন করার সময় যারা উপস্থিত ছিলো তারা অধিকাংশ বিবাহিত, অছাত্র এবং ছাত্রদলের সদস্য। তারা পরিকল্পিতভাবে তালা উপজেলার সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে।
তিনি আরো বলেন, গত ৯ বছর ১২নং খলিলনগর ইউনিয়নে একটি আহবায়ক কমিটি দ্বারা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। যার ফলে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে পড়েছিলো। সম্প্রতি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যাচাই বাছাই করে এক বছরের জন্য একটি আংশিক কমিটি দিয়েছে যা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সাদরে গ্রহণ করেছেন। কিন্তু একটি মহল এই কমিটি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
এ সময় খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।