কলারোয়ায় শিক্ষা বিষয়ক মাসিক সমন্বয় সভা
কেড়াগাছি প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা পর্যায়ে শিক্ষা বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো. মোজাফফর উদ্দিন। উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার মো. আকবর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার, ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়।

Leave a Reply