ঢাকাThursday , 11 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ

admin ঢাকা
আপডেট: 11 April 2019, 20:47

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার ৭০০ টাকার মূল্যের ভারতীয় তালা, চা পাতা, মদ, হারমনি সাবান এবং শ্যাম্পু জব্দ করেছে। বৃহস্পতিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে কাকডাংগা বিওপি’র সদস্য ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় তালা ও ২৮ হাজার টাকা মূল্যের ৭০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
এদিকে, মাদরা বিওপি’র সদস্যরা শ্মশান মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা মূল্যের ২২৫ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
অপরদিকে, বুধবার রাতে বাঁকাল বিশেষ ক্যাম্পের সদস্যরা বাঁকাল চেক পোস্টে গাড়ী তল্লাশী করে ৭২ পিস ভারতীয় হারমনি সাবান এবং ৫৪০ পিস শ্যাম্পু এবং কুশখালী বিওপি’র সদস্যরা খৈতলা এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার পাঁচশ টাকা মূল্যের ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *