ঢাকাThursday , 11 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি রবি, দ্রুততম সময়ে পুনর্বাসনের আশ্বাস

admin ঢাকা
আপডেট: 11 April 2019, 20:46

ডেস্ক রিপোর্ট: কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা, পশ্চিম সুকদেবপুর, দৌলতপুর, বয়ারবাতান, আছানডাঙ্গা, বাকডাঙ্গা, তেতুলতলা ও সুপারিঘাটা গ্রাম পরিদর্শন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বৃহস্পতিবার তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।
এর আগে তিনি ক্ষতিগ্রস্ত ৪০০টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল ও ১০০টি পরিবারের মাঝে ২ হাজার করে নগদ টাকা বিতরণ করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ৮নং ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে এই ত্রাণ বিতরণ করা হয়।


ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকার মানুষ না খেয়ে ও খোলা আকাশের নিচে বসবাস করবে না। কাল বৈশাখীর তা-বে ক্ষতিগ্রস্ত মানুষদের যত দ্রুত সম্ভব পুনর্বাসন করা হবে।
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ সাহা, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, ইউনিয়ন আওয়ামী রীগ নেতা ভৈরব, ইউপি সদস্য আনিছুজ্জামান আনিছ, বিপ্লব কুমার, তপন কুমার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *