Sunday, 6 September 2026

শ্যামনগরের গুমানতলীতে মাদকের বিরুদ্ধে কমিউিনিটি অ্যাকশন ডে

admin ঢাকা
আপডেট: 11 April 2019, 20:42

‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, দেশের যুব সমাজকে বাঁচাই’ প্রতিপাদ্যে ভিএসও বাংলাদেশের সহযোগিতায় শ্যামনগরের ১৬৯নং গুমানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠতি হয়েছে মাদকের বিরুদ্ধে সচেতনামূলক কমিউিনিটি অ্যাকশন ডে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি ইকবাল হোসেন। প্রধান অতিথি  হিসাবে  উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮নং ঈশ্বরীপুর ইউনিয়নের  ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জি এম রাশিদুল ইসলাম ও নওয়াবেকি ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক তাপস কুমার।
কমিউিনিটি অ্যাকশন ডেতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপিং, নাচ, গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, উন্মুক্ত কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো এসএম তৌহিদের রচনা ও পরিচালনায় মঞ্চ নাটক ‘নেশার চেয়ে ভালোবাসা বড়’।
অনুষ্ঠান সঞ্চালনা করনে ভিএসও ভলান্টিয়ার সৌরভ প্রধান ও মনি আক্তার। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *