সিবি ডায়াগনস্টিক ২য় বিভাগ ক্রিকেট লীগ: বৃষ্টির কারণে ৫ দিন পিছিয়ে মাঠে গড়াবে ১৬ এপ্রিল
রাইয়ান সাকিল: বৃষ্টির কারণে পাঁচ দিন পিছিয়ে ১৬ এপ্রিল মাঠে গড়াচ্ছে সিবি ডায়াগনস্টিক ২য় বিভাগ ক্রিকেট লীগ। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিবি ডায়াগনস্টিকের পৃষ্ঠপোষকতায় ১৬ এপ্রিল থেকে সরকারি কলেজ মাঠ ও সাতক্ষীরা স্টেডিয়ামে ২য় বিভাগ ক্রিকেট লীগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৯০টি ক্লাব ও সংস্থা এবারের ২য় বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণ করছে।
১১ এপ্রিল মাঠে গড়াবার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় প্রথম পাঁচ দিনের খেলা পেছানো হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নির্ধারিত সূচি অনুযায়ী ২য় বিভাগ ক্রিকেট লীগের পর্দা উঠবে।
এ প্রসঙ্গে ২য় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন বলেন, বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় প্রথম পাঁচ দিনের খেলা পেছানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নির্ধারিত সূচি অনুয়ায়ী লীগের খেলা মাঠে গড়াবে।

Leave a Reply