সিদ্দিকী স্যানিটেশনের উদ্যোগে সুধি সমাবেশ
সাতক্ষীরার সকল বাসাবাড়ি শতভাগ পরিবেশ বান্ধব জ্বালানী সাশ্রয়ী উন্নত চুলা ও পরিচ্ছন্ন সবুজ জ্বালানীর আওতায় আনার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) বিকালে সুলতানপুর ঝিলপাড়াস্থ প্রতিষ্ঠানের কার্যালয়ে ‘একটি বাসযোগ্য সবুজ পৃথিবীর জন্য’ শ্লোগানকে ধারণ করে সিদ্দিকী স্যানিটেশনের উদ্যোগে এই সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালক মোস্তাক আহমেদ সিদ্দিকী লিটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা উন্নয়ন সংস্থা ‘ওয়েস্ট’ এর নবায়নযোগ্য পয়োঃবর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রিসকা প্রেসটিয়া, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান ও অনীমা রাণী মন্ডল, জাগ্রত সাতক্ষীরার সভাপতি সায়েম ফেরদৌস মিতুল, পৌর পরিকল্পনা কর্মকর্তা শুভ্র চন্দন মহলী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম আজাদ, সা.উ.চ.প এর আহবায়ক আব্দুস সোবহান, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সিদ্দিকী স্যানিটেশনের উদ্যোগে প্রায় তিনশতাধিক মহিলার অংশগ্রহণে প্রতিষ্ঠান উদ্ভাবিত পরিবেশ ও স্বাস্থ্য বান্ধব জ্বালানি খরচ সাশ্রয়ী চুলা এবং পয়োঃবর্জ্য থেকে উদ্ভাবিত নবায়নযোগ্য জ্বালানি প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply