শামছুজ্জামান আকাশ, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) সকালে ধুলিহর ভূমি অফিসে এ মেলা অনুষ্ঠিত হয়। ‘রাখব নিষ্কণ্টক জমি-বাড়ি করব সবাই ই-নামজারী’ প্রতিপাদ্যে ধুলিহর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোকলেস আলীর সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুমা সুলতানাসহ অফিসের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা (১০ এপ্রিল) বুধবার থেকে (১৪ এপ্রিল) রোববার পর্যন্ত চলবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
