ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

admin
April 10, 2019 10:23 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুল্যা প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) বিকালে একটি বাগানবাড়িতে কুল্যা মেধাবৃত্তি সংস্থার আয়োজনে সংস্থার সাধারণ সম্পাদক মিসেস রাবেয়া গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রদান করেন প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার আব্দুল গফুর। প্রধান শিক্ষক জুলহাজ উদ্দিনে উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধহাটা কলেজিয়েট স্কুলের প্রাক্তণ অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, আশাশুনি প্রেসক্লাব সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, এসএমসি সভাপতি এড. দেবাশীষ মুখার্জী, আব্দুল হামিদ, ছাত্রী লামিয়া খাতুন ও সিরাজুম্মুনীরা।
প্রতিবছর বুধহাটা ও কুল্যা ইউনিয়নের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করে আসছে সংস্থাটি। এবছরও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুনাকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৩৬ জন এবং প্রত্যেক বিদ্যালয় হতে ১ জন করে ৩ জনকে বিশেষ পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত করা হয়। প্রত্যেককে ৬০০ টাকা, ১টি সনদপত্র ও ১টি করে ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।