দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও ভূমি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, ভূমি অফিসের নাজির শাহিনুর ইসলাম, ভূমি অফিসের কর্মকর্তা আবুল কালাম প্রমুখ।
এসময় নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ভূমি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর উদ্দেশ্যেই এই ভূমি সেবা সপ্তাহের আয়োজন। সাধারণ মানুষ যাতে সহজে সেবা পেতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালিত করা হচ্ছে। মানুষ যেন সেবা পেতে এসে কোন প্রকারের হয়রানির স্বীকার না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।
