কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত পলিথিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বুধবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতে পলিথিন বিক্রির অপরাধে কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামের মৃত গৌরপদ বিশ্বাসের ছেলে উপজেলা মোড়ের ব্যবসায়ী তপন বিশ্বাসকে ৫ হাজার টাকা এবং মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মাদার আলী গাজীর ছেলে নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী ইয়াহিয়া গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ওই দু’টি দোকান থেকে জব্দকৃত প্রায় ৭ কেজি পলিথিন ব্যাগ উপজেলা মোড়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
