ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর মৎস্যজীবী সমিতির সভা

admin ঢাকা
আপডেট: 10 April 2019, 21:42

শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি শ্যামনগর উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অুনষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আশরাফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা সভাপতি প্রভাষক মহিত কুমার মন্ডল, জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি মধুজিত রপ্তান। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, মুজিবার মির্জা, খলিলুর রহমান, সুপদ হালদার, মুক্তিযোদ্ধা আঃ জলিল, রফিকুল ইসলাম, মুজিবর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় সরকার অনুমোদিত কার্ডধারী প্রকৃত অসহায় দুস্থ জেলেদের মধ্যে ত্রাণ বিতরণ না করে ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জেলেদের আলাদা তালিকা প্রণয়ন করায় তীব্র নিন্দা জানানো হয়।
সভায় ভবিষ্যতে সরকারি পরিপত্র অনুযায়ী অসহায় জেলেদের তালিকা প্রণয়ন ও বিতরণ কার্যক্রম করার জন্য সকল ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন জানানো হয়। সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী মৎস্যজীবী লীগের জেলা সভাপতি খান মো. আয়ুব আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *