ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ম্যাসহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়ে ৩০ শিক্ষার্থী হাসপাতালে

admin ঢাকা
আপডেট: 10 April 2019, 21:12

এম ওসমান, বেনাপোল: যশোরের শার্শায় ম্যাসহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়ে ৩০ স্কুল শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার সকালে শার্শা উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বেলা ১১টার সময় হঠাৎ করে ছাত্র-ছাত্রীরা একের পর এক অসুস্থ হয়ে পড়তে থাকে। এসময় স্কুলের শিক্ষকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেয়। কিন্তু অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে তাদেরকে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
এদিকে, স্থানীয়রা ও অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা বলছেন, গত দু’দিন আগে স্কুলে শিক্ষার্থীদের একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। আর হয়তো সে কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে।
খবর শুনে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ওই স্কুল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।
অসুস্থ শিক্ষার্থীরা হচ্ছে, সাব্বির হোসেন (১২), আলিফজান (১০), রাখী খাতুন (১২), রিমা খাতুন (১১), মারিয়া খাতুন (১২), রিতু (১২), রাসেল হোসেন (১৩), সাইমা খাতুন (১২), শাপলা খাতুন (১২), আখন বেগম (১৩), মুন্নি (১০), লাখী খাতুন (১৩), মীম (১২), আখি খাতুন (১৩), আরিফা খাতুন (১৪), খাদিজা খাতুন (১৪), আলিমন নেছা (১৫), মিকাইল হোসেন (১৩), আশরাফ আলী (১৪), আলামিন হোসেন (১৫), মাফুজা খাতুন (১৩), সুইটি খাতুন (১৪) প্রমুখ।
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কুমার সাহা জানান, সকালে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ম্যাসহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *