ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাদ্রাসা ছাত্রী রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

admin
April 10, 2019 9:08 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ সাতক্ষীরার আহবানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, আশাশুনি উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, জেলা নাগরিক কমিটির সদস্য ওবায়দুস সুলতান বাবলু, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, এম কামরুজ্জামান, লিডার্স এর পরিচালক মোহন কুমার মন্ডল, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, ইয়েস সদস্য প্রজ্ঞা লাবণী মন্ডল, প্রথম আলো বন্ধু সভার সাংগঠনিক সম্পাদক শরিফ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের দেশের নারী ও শিশুদের কোন নিরাপত্তা নেই। কর্মস্থলে, শিক্ষাপ্রতিষ্ঠানের মত জায়গায়ও তারা ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। দিন দিন এর সংখ্যা বাড়ছে। বিচারহীনতার কারণে ও সরকারের লোক এসব ঘটনায় জড়িত থাকায় সরকার এর সঠিক বিচার করতে ব্যর্থ হচ্ছে। আগে এক শ্রেণির মানুষকে বলতে শোনা যেত পোশাকের কারণে ধর্ষণ হয়। কিন্তু রাফির বেলায় কি হলো? রাফি তো মাদ্রাসার ছাত্রী ছিলো। আসলে দোষ পোশাকের নয়, দোষ আমাদের মানসিকতার। আমাদের সাতক্ষীরাতেও এমন ঘটনা ঘটেছে- কিন্তু তার সঠিক বিচার এখনো হয়নি। তাই রাফির ঘটনার মূলহোতা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে এমন শাস্তি দিতে হবে যেন এটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানেও যদি শিক্ষার্থীরা নিরাপদ না থাকে তাহলে কোথায় আছে নিরাপত্তা?
বক্তারা এ ঘটনার মূল হোতা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।