ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশু আহাদকে বাঁচাতে সাহায্যের আবেদন

admin ঢাকা
আপডেট: 10 April 2019, 20:23

ডেস্ক রিপোর্ট: শিশু আব্দুল আহাদ (৩) ব্লাডক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। তার চিকিৎসার জন্যে প্রচুর টাকার প্রয়োজন। তার বাবার নাম হাবিবুর রহমান মোড়ল ও মায়ের নাম নাজমা খাতুন। দাম্পত্য জীবনে তারা ওই একটি মাত্র সন্তানের জনক-জননী। হাবিব মোড়ল পেশায় ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি নব-উদয়ন সংঘের অফিস সহকারী। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গুচ্ছ গ্রামের বাসিন্দা।
এই মানুষটি তার জীবনের সকল সহায় সম্বল দিয়ে একমাত্র ছেলের চিকিৎসা খরচ চালিয়ে বর্তমানে হাপিয়ে উঠেছেন। নিজ সংসারের পাশাপাশি সন্তানের চিকিৎসা খরচ চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তারপরও তিনি আদরের একমাত্র সন্তান আহাদকে ভারতের ভেলোরে নিয়ে উন্নত চিকিৎসা করাতে চান। আর এ জন্য অনেক টাকার প্রয়োজন। তাই তিনি তার আদরের সন্তানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। তাকে সাহায্য পাঠানোর জন্য ০১৯০৪-৩৬৭৬৮২ নাম্বারে (বিকাশ) যোগাযোগ করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *