ঢাকাWednesday , 10 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির অবসরকালীন ভাতা প্রদান

admin ঢাকা
আপডেট: 10 April 2019, 20:22

সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের ভাতা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস.এম. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ৪৫জন শিক্ষক-কর্মচারীর মধ্যে অবসরকালীন ভাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি সুকৃতি রায়, কোষাধ্যক্ষ গাজী মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন, মো. নজিবুল্লাহ, সহদেব হালদার, ফজলুর করিম ও সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চান্দু। অনুষ্ঠান পরিচালনা করেন, কার্যনির্বাহী সদস্য ও সহকারী শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অরূপ কুমার সাহা। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *