কালিগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর মতবিনিময়
কালিগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী পেশাজীবী সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আধুনিক ও মডেল উপজেলা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যানের পিরোজপুরস্থ কার্যালয়ে তিনি এই মতবিনিময় করেন।
প্রবীণ আওয়ামী লীগ নেতা মাস্টার নরিম আলীর সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনকল্যাণে নিজের জীবনকে বিলিয়ে দিতে চাই। আমি আপনাদের সহযোগিতা পেলে কালিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে পারবো। সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে আমি সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে সকলেই আমার কাছে সমান গুরুত্ব পাবে। সংবাদকর্মীদের স্বাভাবিকভাবে চলাচলে কেহ অন্তরায় হলে আমি তার দাঁতভাঙ্গা জবাব দিতে বাধ্য হবো।
সভায় অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply