ঢাকাTuesday , 9 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে ১২শ পিস ইয়াবাসহ আটক ৩

admin ঢাকা
আপডেট: 9 April 2019, 22:00

যশোর প্রতিনিধি: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন কসবাস্থ বিমান অফিস মোড় থেকে এক হাজার দুইশ’ পিস ইয়াবাসহ তিন মাদক বহনকারীকে গ্রেফতার করেছে।
এরা হচ্ছে, যশোর সদর উপজেলার আরবপুর দিঘীর পাড়ের মৃত রফিকুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম, শহরের পুরাতন কসবা আম বাগানের মুক্তার মোল্যার ছেলে হাফিজ ও সদর উপজেলার দাইতলার মৃত আবু বক্কর শেখের ছেলে মনিরুজ্জামান।
জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিস সূত্রে জানানো হয়, মঙ্গরবার দুপুর আনুমানিক ১ টায় ডিবি’র এসআই বিপ্লব রায়সহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পান উল্লেখিত স্থানে আসামীরা ইয়াবা নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিকে দ্রুত সেখানে পৌছুলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসাসীরা দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তাদের তিনজনের দখল হতে ১২’শ পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *