ঢাকাTuesday , 9 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তলুইগাছা সীমান্তে নারী-শিশুসহ ১২ বাংলাদেশি ও ভোমরায় হুণ্ডি পাচারকারী আটক

admin
April 9, 2019 8:46 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার পথে নারী-শিশুসহ ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোররাতে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ০৩ জন শিশু, ০৩ জন পুরুষ এবং ০৬ জন নারী রয়েছে।
এদিকে, মঙ্গলবার সকালে ভোমরা বিওপি’র সদস্যরা ভোমরা আইসিপি সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে হুণ্ডির চার লক্ষ টাকাসহ কার্তিক ঘোষ (৫০) নামে এক হুণ্ডি পাচারকারীকে আটক করেছে।
অন্যদিকে, বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, চা পাতা, বাই সাইকেল, কসমেটিকস্ সামগ্রী, সাইকেলের পার্টস, জিরা ও গোল মরিচ জব্দ করেছে।

বিজিবি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাতে পদ্মশাখরা বিওপি’র সদস্যরা হাড়দ্দা এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ০১টি ভারতীয় গরু, বৈকারী বিওপি’র সদস্যরা কাতন্দা বাজার এলাকা থেকে ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিস্ সামগ্রী ও কালিয়ানী বিওপি’র সদস্যরা কালিয়ানী মাঠ এলাকা থেকে ৭৩ হাজার পাঁচশ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিস্ সামগ্রী জব্দ করে।
এছাড়া মঙ্গলবার মাদরা বিওপি’র সদস্যরা মাদরা মাঠ এলাকা থেকে ৪৮ চল্লিশ হাজার টাকা মূল্যের ১৬০ কেজি ভারতীয় চা পাতা, কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী এলাকা থেকে ১৪ হাজার টাকা মূল্যের ০২টি ভারতীয় বাই সাইকেল, ঝাউডাংগা বিওপি’র সদস্যরা হারিয়ান ব্রিজ এলাকা থেকে ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা, চা পাতা, গোল মরিচ ও ভারতীয় সাইকেলের পার্টস জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।