ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আলম সাদ্দাম ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন স্বাক্ষরিত পত্রে ঘোষিত এই কমিটিতে আমিনুর রহমান আমিনকে সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এক বছরের জন্য ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় সরকার, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ শান্ত ও রুস্তম আলী, দপ্তর সম্পাদক সোহেল রানা আব্বাস, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, কার্যকরী সদস্য আরিফ হোসেন, আল-আমিন হোসেন, রিয়াজ, শাহিনুর রহমান ও মাহাদি হাসান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
