ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে উপ-সহকারী মেডিকেল অফিসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

admin
April 8, 2019 10:11 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে কর্তব্য পালনে অবহেলার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন গাজীর ছেলে মোস্তাফিজুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়েবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল বুধবার বেলা ১২টার দিকে ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সে সময় জরুরী বিভাগে দায়িত্বে ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর হোসেন। এসময় মোস্তাফিজুর রহমান অত্যন্ত কষ্টকর অবস্থার মধ্যে থাকার সত্ত্বেও ডা. জাহাঙ্গীর হোসেন তাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখে জরুরী সেবা না দিয়ে প্রায় ৪০ মিনিট অন্যান্য টুকিটাকি কাজে ব্যস্ত থাকেন এবং পরবর্তীতে হাসপাতালের পার্শ¦বর্তী চায়ের দোকানে দিয়ে খোস গল্পে মেতে উঠেন।
এরপর ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান নিজে চায়ের দোকানে গিয়ে ডা. জাহাঙ্গীর হোসেনকে ডাকলে তিনি বলেন, “ইমার্জেন্সি এটেনডেন্ট না আসা পর্যন্ত কিছুই করা যাবে না।” চিকিৎসা সেবা না পেয়ে ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকে যেয়ে চিকিৎসা সেবা নেন।
এমতাবস্থায় ভুক্তভোগী মোস্তাফিজুর রহমার ডা. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর হোসেন জানান, মোস্থাফিজুর রহমান যখন জরুরী বিভাগে আসেন তখন আমি অন্য এক একটি কাজে ব্যস্ত ছিলাম। পরবর্তীতে কাজ শেষ করে আমি তাকে বলি আপনি ৫ মিনিট বসেন। এই বলে আমি চায়ের দোকানে যাই। পরে জরুরী বিভাগে এসে তার কোন খবর পাইনি। এরপর মোস্তাফিজুর রহমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়েবুর রহমানের কাছে অভিযোগ দিলে আমি সরি বলে বিষয়টি মিটিয়ে নিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।