ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দল ও খাজরায় মায়েদের মাঝে মাল্টি ভিটামিন ট্যাবলেট বিতরণ

admin
April 8, 2019 10:09 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: ‘ছোটবেলা থেকে শিশুকে পুষ্টিকর খাবার খাওয়ানোর অভ্যাস করুন’ প্রতিপাদ্যে আশাশুনির বড়দল ও খাজরা ইউনিয়নের গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের মাঝে বিনামূল্যে মাল্টিভিটামিন ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সকালে খাজরা ও বড়দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিটামিন এঞ্জেলস এবং লিড অর্গানাইজেশন পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এর সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় এনজিও মৌমাছি’র বাস্তবায়নে ২১ জন গর্ভবতী এবং দুগ্ধদানকারী ২৯ জন মায়ের মাঝে বিনামূল্যে এই মাল্টি ভিটামিন ট্যাবলেট বিতরণ করা হয়।
ট্যাবলেট বিতরণকালে এনজিও মৌমাছির পরিচালক সুশান্ত মল্লিক উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বলেন, যে খাবারগুলো শিশুর বুদ্ধির বিকাশ ঘটায়, মস্তিষ্কের বিকাশ ঘটায়, শরীরকে সতেজ রাখতে সাহায্য করে, ওজন বৃদ্ধি ঘটায় ( যেমন-টাটকা ফল-সব্জি, প্রোটিন যুক্ত খাবার, দুধ, ডিম, মাছ ইত্যাদি) সেসব খাবার শিশুকাল থেকে খাওয়ানোর অভ্যাস করলে পরবর্তীতে তারা সেই সমস্ত স্বাস্থ্যকর খাবার খেতেই পছন্দ করবে।
স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর সাথে সাথে তাদের স্বাস্থ্যকর খাবারের উপকারিতা জানিয়ে রাখুন আর অবশ্যই অস্বাস্থ্যকর খাবারের ক্ষতিকর দিকগুলো জানিয়ে রাখুন। তাহলে শিশু স্বাস্থ্য সচেতনতা ধারণাটি তাদের আয়ত্তে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।