কলারোয়া সীমান্তে ২ কেজি রূপাসহ চোরাকারবারী আটক
কেড়াগাছি প্রতিনিধি: কলারোয়া সীমান্তে ২ কেজি ২শ গ্রাম রূপাসহ জাকির হোসেন (৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। রোববার (০৮ এপ্রিল) রাতে মাদরা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সে মাদরা গ্রামের হোসেন আলীর ছেলে।
কলারোয় থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী মাদরা গ্রামের জনৈক সামসুল হকের বাড়ি সংলগ্ন ফাঁকা মাঠে কয়েকজন চোরাচালানীকে ধাওয়া করা হয়। এ সময় ৪-৫ জন চোরাচালানী পালিয়ে যায়। আটক হয় জাকির হোসেন ।
এসময় তার কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশী করে ১ লাখ ৭৬ হাজার ৪শ ৯৬ টাকা মূল্যের ২ কোজি ২শ গ্রাম রূপার গহনা উদ্ধার হয়। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply